সিপিএন ডেস্ক:
১৬ অক্টোবর ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

জামায়াত আমীরের সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছীব: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ডাঃ শফিকুর রহমান ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত শিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে সাক্ষাৎ ও প্রাতরাশ সভা অনুষ্ঠিত হয়।

জামায়াত এক বিবৃতিতে জানিয়েছে যে, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শুরুতে হাইকমিশনার জামায়াত আমীরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন:

বৈঠকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা চাওয়া হয়।

এছাড়াও, বাংলাদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও জোরদার হবে।

হাইকমিশনারের সাথে বৈঠকে আরও উপস্থিত ছিলেন—হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস এবং রাজনৈতিক উপদেষ্টা জনাব নিসার আহমেদ।

বৈঠকে জামায়াত আমীরের সাথে ছিলেন—সংগঠনের সহকারী মহাসচিব এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০