সিপিএন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৯ জন

৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেয়ার সম্ভাবনা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পুনরায় খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র সোমবার জিও নিউজকে জানিয়েছে। দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার একদিন পর এই তথ্য জানানো হলো।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগান তালেবানদের, সীমান্তে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একাধিক পোস্টে আক্রমণ করার পর ১২ অক্টোবর পাকিস্তান আফগানিস্তানের সাথে তোরখাম এবং চামান সীমান্ত বন্ধ করে দেয়।

এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন করে অন্য কোনো বিরোধ না দেখা দিলে সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে উভয় দেশের কর্মকর্তারা একমত হয়েছেন।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়, ১১ থেকে ১২ অক্টোবর রাতে আফগান তালেবান এবং তার সহযোগীরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে হামলা চালানোর পর দুই দেশের বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সংঘর্ষের ফলে ২০০ জনেরও বেশি তালেবান এবং সংশ্লিষ্ট ‘জঙ্গি’ নিহত এবং মাতৃভূমি রক্ষায় ২৩ জন পাকিস্তানি সেনা শহীদ হন।

পাকিস্তান কান্দাহার প্রদেশ এবং কাবুলে সন্ত্রাসীদের লক্ষ্য করে আফগানিস্তানের গভীরে নির্ভুল হামলা চালায়। এরপর আফগানিস্তানের অনুরোধে ১৫ অক্টোবর ৪৮ ঘন্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

১৭ অক্টোবর অস্থায়ী যুদ্ধবিরতি আরও ৪৮ ঘন্টা বাড়ানো হয়, যখন দুই দেশের প্রতিনিধিদল আরও আলোচনার জন্য কাতারের দোহায় যায়।

রোববার কাতারের মধ্যস্থতায় আলোচনার সময় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করেন, উভয় পক্ষ ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবার বৈঠকে বসবে বলে জানানো হয়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, পক্ষগুলো একটি সম্পূর্ণ এবং অর্থবহ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০