cpnew
২১ অক্টোবর ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

‘মুহাম্মদকে ভালোবাসি’ লেখায় ভারতে পুলিশের দমন-পীড়ন

ভারতের উত্তর প্রদেশে ‘মুহাম্মদকে ভালোবাসি’ সাইনবোর্ড লেখার ঘটনায় সরকারি দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মুসলমানরা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এ ঘটনায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে চলছে মামলা-গ্রেফতার।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ‘আমি মুহাম্মদকে ভালোবাসি’ লেখা সাইনবোর্ড নিয়ে উত্তেজনা বাড়ছেই। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার জেরে মুসলমানদের ওপর চলছে পুলিশের দমন-পীড়ন।

ঘটনার সূত্রপাত নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে। প্রতিবেদনে বলা হয়, দিনটি উপলক্ষে কানপুরে মুসলিম অধ্যুষিত সাইয়েদ নগরে ‘আমি মুহাম্মদকে ভালোবাসি’ লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়। স্থানীয় হিন্দু গোষ্ঠীর কিছু ব্যক্তি এর প্রতিবাদ জানায়।

তাদের দাবি, যেখানে সাইনবোর্ডটি টাঙানো হয়েছে সেখানে রামনবমী উৎসবের জন্য সাজানো হয়। তবে স্থানীয় মুসলমানদের দাবি, সাইনবোর্ডটি জনপরিসরে লাগানো হয়েছে।

এ ঘটনার জেরে দু’পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টা বিশৃঙ্খলার পর সাইনবোর্ড সরানো হয়। পরে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ে অন্য জেলাতেও। গত ১০ সেপ্টেম্বর বেরেলিতে জুমার নামাজ শেষে মিছিল বের করলে তা ভন্ডুল করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে ২২টি মামলা দায়ের করা হয়েছে। ২,৫০০-এর বেশি ব্যক্তিকে অভিযুক্ত করার পাশাপাশি এখন পর্যন্ত অন্তত ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাদের অনেকেই মিছিলে অংশ নেননি বলে জানা গেছে।

এমন দমন-পীড়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০