সিপিএন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু

অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু হলো। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার চালু হলো দুই প্রতিবেশী দেশের সরাসরি ফ্লাইট।রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্ট দিয়ে এই তথ্য জানান ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। ইউ এক্সে লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রবিবার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। তাছাড়া ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছিল, করোনা মহামারীর কারণে স্থগিত থাকা পরিষেবা পুনরায় চালু করতে আগ্রহী এয়ারলাইন্সগুলোর মধ্যে তারা প্রথম সারিতে থাকবে। ২ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি ঘোষণা করে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ৩২০নিও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।

ইন্ডিগো আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা দিল্লি ও গুয়াংঝুর মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে। পরে ১১ অক্টোবর ইন্ডিগো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে।

করোনা মহামারী ও ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এই ঘটনার জেরে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। সূত্র: ইন্ডিয়া ‍টুডে, দ্য হিন্দু, সিএনএ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০