
রাজধানীর প্রেসক্লাব এলাকায় বুধবার (২৯ অক্টোবর) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আন্দো*লনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত ৪০ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাব থেকে ভুখামি*ছিল শুরু করে সচিবালয়ের দিকে রওনা দেন। কিছুদূর এগোতেই পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষকেরা বাধা অগ্রাহ্য করে সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শিক্ষকেরা ছত্রভ*ঙ্গ হয়ে আশপাশ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
আরও পড়ুন:
শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, “ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যেতে চাচ্ছিলেন। তাদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করা হলেও তারা তা মানেননি। পরিস্থিতি নিয়*ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপা*তালের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবি জানিয়ে আন্দো*লন করে আসছেন।
মন্তব্য করুন