ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

প্রকৌশলী নাজিব কায়সার রেল বিভাগের সুনাম বয়ে এনেছেন

ছবি: সংগৃহীত

রেললাইন কাটার একটি মেশিন তৈরি করে রেল বিভাগে আলোচনায় এখন পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী নাজিব কায়সার। রেললাইন কাটার যে মেশিনটি জার্মান থেকে আমদানি করা হতো, প্রকৌশলী নাজিব কায়সার একই ডিজাইনের এই মেশিন দেশীয় প্রযুক্তিতে তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন।

প্রকৌশলী নাজিব কায়সার জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের পাশে ঊর্ধ্বতন প্রকৌশলীর ওয়ার্কশপে সহকর্মীদের সহযোগিতায় ১১ দিনে মেশিনটি তৈরি করা হয়েছে। জার্মান থেকে আমদানি করা লাইন কাটার মেশিনটি অ্যালুমনিয়ামের তৈরি। এটি আমদানি করতে ব্যয় হয় ৫ থেকে ৭ লাখ টাকা। তবে আমরা যেটা তৈরি করেছি, সেটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে। এ কারণে এটি তৈরি করতে ব্যয় হয়েছে মাত্র ২৭ হাজার ৫০০ টাকা।

ব্যয় কম হওয়ার কারণ হিসেবে তিনি আরও জানান, মেশিনটির মোটর বিদেশ থেকেও কিনতে হয়নি। ঢাকাতে তৈরি মোটর মেশিনটির সঙ্গে যুক্ত করা হয়েছে। তা ছাড়া পারিশ্রমিক হিসেবে বাড়তি কোনো টাকা খরচ হয়নি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ আরও এক তরুণের মৃত্যু

প্রকৌশলী নাজিব কায়সারের তৈরি রেললাইন কাটার মেশিনটি ইতোমধ্যে ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে লাইন কাটার কাজে ব্যবহার করা হয়েছে। লাইন কাটতে জার্মানির মেশিনের মতোই কাজ করেছে। যেসব কর্মচারী লাইন কাটার কাজে নিয়োজিত, তারা প্রকৌশলীর তৈরি মেশিন দিয়ে লাইন কেটে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান নাজিব।

নাজিব কায়সার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ছিলেন। তিনি ৩৩তম বিসিএস-এর মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে প্রকৌশলী বিভাগে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়-১-এর প্রকৌশলী। তার বাড়ি রাজশাহী শহরে।

নাজিব কায়সার আরও জানান, রেললাইন কাটার মেশিন তৈরি সম্পর্কে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারাও মেশিনটি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পুরোপুরি কার্যকরী হলে পশ্চিম ও পূর্বাঞ্চলে মেশিনটি রেললাইন কাটার কাজে ব্যবহারের অনুমতি দেবেন কর্মকর্তারা।

রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, ‘দেশীয় প্রযুক্তিতে তৈরি রেললাইন কাটার এই মেশিন উদ্ভাবন রেলওয়ের জন্য সুখবর। প্রকৌশলী নাজিব কায়সার এটি তৈরি করে রেল বিভাগের সুনাম বয়ে এনেছেন। রেলের কর্মচারীরা পরীক্ষামূলকভাবে যন্ত্রটি ব্যবহার করছেন। এটি টেকসই প্রমাণিত হলে ঈশ্বরদীর ওয়ার্কশপেই মেশিনটি তৈরি করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০