ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি।
১১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

এনায়েতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

দালাল নয়, আমরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী সারাদেশে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের এনায়েতপুরে পেশাদার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১মে) সকালে কেজিরমোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে এনায়েতপুর থানা মডেল ফারিয়া।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ শরিফ ইসলাম হেলাল এবং সঞ্চালনা করেন কামরুল হাসান সোহাগ।

আরও পড়ুন…

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সদস্য আতিকুর রহমান, সোহেল রানা, শাহীন রেজা, জহুরুল ইসলাম, রিপন আহাম্মেদসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিকিৎসকদের কাছে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ওষুধ কোম্পানির বার্তা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে তারা দায়িত্ব পালন করে আসছেন। অথচ একটি মহল তাদের “দালাল” বলে অপমান করছে, যা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।
বক্তারা আরও বলেন, আমরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও ডিগ্রিধারী পেশাজীবীদের একটি অংশ। দীর্ঘ প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা স্বাস্থ্যখাতে কাজ করছি। আমাদের পেশাকে হেয়প্রতিপন্ন করা হলে এবং ন্যায্য অধিকার আদায় না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সিরাজগঞ্জের এনায়েতপুরে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে দুম্বা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে এবং তাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য বন্ধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি ওষুধ সরবরাহ বন্ধ করার মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০