জেলা প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩ জন

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ আরও এক তরুণের মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক তরুণের চিকিৎসাধীর অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার রাতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইয়াছিন (২২) নামে এক তরুণ সোমবার (৩ নভেম্বর) ভোরে মারা গেছেন। এ নিয়ে দুই দিনে নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে।

নিহত ইয়াছিন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এর আগে একই ঘটনায় শনিবার রাতেই মারা যান থোল্লাকান্দি গ্রামের কুখ্যাত মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০)।

তার ভাই শাহীন মিয়া বলেন, ভোরের দিকে ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। এখন মরদেহ নিয়ে নবীনগরের পথে আছি।

আরও পড়ুন: গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারসংলগ্ন এক হোটেলে বসেছিলেন শিপন মিয়া। হঠাৎ মুখোশধারী কয়েকজন সশস্ত্র লোক হোটেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন শিপন, হোটেলকর্মী ইয়াছিন এবং স্থানীয় তরুণ নূর আলম (১৮)। গুলির শব্দে মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে হামলাকারীরা পালিয়ে যায় বিনা বাধায়।

রাতেই শিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মনেক ডাকাতের অনুসারীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা প্রতিপক্ষ গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। সেই হামলায় স্থানীয় শিক্ষক এমরান হোসেন মাস্টারের অফিসে গুলি চালানোর পাশাপাশি থোল্লাকান্দি গ্রামে একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এমরান হোসেন স্থানীয় শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ সূত্র বলছে, নিহত শিপনের বাবা মনেক ডাকাত ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজি ও সশস্ত্র সংঘর্ষে জড়িত। সম্প্রতি তাদের সঙ্গে রিফাত গোষ্ঠীর মধ্যে আধিপত্য ও অবৈধ অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার নেয়। সেই বিরোধই রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয় শনিবার রাতে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, রিফাত গোষ্ঠীর লোকজন শিপনকে গুলি করে হত্যা করে। এরপর প্রতিশোধ নিতে মনেকের অনুসারীরা ভুল করে শিক্ষক এমরান হোসেনের অফিসে হামলা চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে উত্তেজনা রয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০