সিপিএন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

স্টার সিনেপ্লেক্সে হুমায়ুন সপ্তাহ, টিকিটে বিশেষ অফার

বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের নন্দিত স্রষ্টা হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করছে স্টার সিনেপ্লেক্স। তার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাল্টিপ্লেক্সটি ৭ থেকে ১৩ নভেম্বর ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ আয়োজন করেছে।

এই সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদ নির্মিত ও অনুপ্রাণিত জনপ্রিয় চারটি সিনেমা। সেগুলো হলো ‘দারুচিনি দ্বীপ’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ এবং ‘নয় নম্বর বিপদ সংকেত’। দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার, যেখানে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি।

আরও পড়ুন

চারটি সিনেমার মধ্যে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। এতে জুটি হয়ে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম। একই বছরে মুক্তি পায় রম্যধর্মী ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ দর্শক মাতায়। হুমায়ুন আহমেদের শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ ২০১২ সালে দেশের সীমানা ছাড়িয়ে অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা করে নেয়।

সিনেমাগুলো দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায়।

প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হুমায়ুন আহমেদ আমাদের সংস্কৃতির এক জাদুকরি নাম। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই আয়োজন। আশা করছি দর্শকরা আবারও তার সিনেমায় হারিয়ে যাবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০