সিপিএন ডেস্ক:
১২ নভেম্বর ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

আসিফের বক্তব্য প্রত্যাহারে তিনদিনের আলটিমেটাম

ছবি: সংগৃহীত

ফুটবলারদের নিয়ে কটু মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তার বিরুদ্ধে সোচ্চার দেশের ফুটবল অঙ্গন।

আজ (বুধবার) সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামের চত্ত্বরে সাবেক ফুটবলারসহ ফুটবল অঙ্গনের মানুষেরা মৌন প্রতিবাদ মিছিল করেছেন। মিছিলের পর জানানো হয়েছে, আসিফ আকবরকে তিনদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেটা না হলে তিনদিন পর নতুন করে কর্মসূচি দেবেন তারা।

 

কী বলেছিলেন আসিফ?

গত রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। সেখানে বক্তব্য দিতে গিয়ে ফুটবলারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন আসিফ আকবর।

আসিফ বলেন, ‘ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারাদেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। এ সমস্যা। আবার আবাহনী-মোহামেডান ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এ সমস্যা কেবল কুমিল্লায় নয়। প্রত্যেক জেলা স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও দখল করে রেখেছে।’

 

বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম-কানুন আছে। রেকর্ডের খেলা। আর ফুটবলে যদি কারও গায়ে বল লেগে থ্রো হয়, সে মিথ্যা কথা বলে। বলে আমার থ্রো। শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল সবাই দাবি করে। কিন্তু ক্রিকেটে এমন না। ভদ্রলোকের মতো হেঁটে বেরিয়ে যায়।’

বিসিবির সভাপতির দৃষ্টি আকর্ষণ করে আসিফ আকবর বলেন, ‘আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের বোর্ড প্রেসিডেন্টকে বলবো, সিনিয়র যারা আছেন বোর্ড পরিচালক দ্রুত বাফুফের সাথে বসেন। আমরা তো মারামারি করতে যাবো না। প্রয়োজন হলে করবো। কারণ হচ্ছে, আমাদের খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০