admin 5
১৩ নভেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

গণভোটের জন্য ৪ বিষয়ে প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক: সালাহউদ্দিন

গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর তৈরি করা প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর যে প্রশ্ন দেয়া হয়েছে তা জনগণের ওপর জবরদস্তিমূলক। জনগণকে জবরদস্তিমূলক বলা হচ্ছে আপনি হ্যাঁ অথবা না বলবেন।’

‘সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার বিষয়টি ঐকমত্য কমিশনে আলোচনাই হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর্ডার একটি ইতিহাস। সংবিধান গৃহীত হওয়ার আগে এই অর্ডারে দেশ পরিচালিত হতো। এই আদেশের ব্যাপারে জুডিশিয়ারি বিভাগ বলতে পারবে। আইনি বৈধতা কতটুকু রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে।’

সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গড়মিল রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে। জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে, এর দায়িত্ব কি প্রধান উপদেষ্টা নেবেন?’

আরও পড়ুন: 

সালাহউদ্দিন আরও বলেন, ‘জুলাই সনদের কপিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর ভাবনা উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন। কিন্তু সুপারিশমালায় সেসব নেই। তাহলে কি প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরকে লঙ্ঘন করলেন না?’

সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা কী করে সংস্কার পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন? সার্বভৌমত্বের এখতিয়ার সংসদ ও তার সদস্যদের। কিছু চাপিয়ে দেয়া এখতিয়ার বহির্ভূত। যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে সেগুলো সাংঘর্ষিক।’

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার সংকট তৈরি করেছে বলেও অভিযোগ তোলেন সালাহউদ্দিন।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০