সিপিএন ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান, নেপথ্যে কি

সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের (পিপিএল) বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। ইসলামাবাদে এক তেল-গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন ও কোর বিজনেস ডেভেলপমেন্ট) আরশাদ পালেকার।

আরও পড়ুন

তিনি বলেন, ‘প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবিলা করতে পারবে, ফলে রাতে-দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য ‘বৃহৎ তেলসম্পদে’ আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্রভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে।

আরশাদ পালেকার জানান, পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণে তৈরি হচ্ছে। সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়েছে।

তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপরই কোম্পানিটি ২৫টি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে।

এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ বাড়বে। একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিমমুখী দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে কোথাও না থেমেই। তাছাড়া পাকিস্তানের জ্বালানি ও তেল-গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০