সিপিএন ডেস্ক:
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, আতঙ্ক

রয়টার্সের ফাইল ছবি

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে একজন যাত্রী মাঝ আকাশে ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিমানটি বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বিমান অবতরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল এবং বর্তমানে এটি তদন্তাধীন, এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন।

বিমান অবতরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল এবং বর্তমানে এটি তদন্তাধীন, এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন।

এ বিষয়ে বিমান সংস্থা একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রথমবারের মতো বিমানে উঠেছিলেন এবং তিনি শৌচাগার খুঁজতে খুঁজতে ককপিটের প্রবেশের জায়গায় পৌঁছেছিলেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, শক্তিশালী নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল রয়েছে এবং নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হয়নি। বিমান অবতরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল এবং বর্তমানে তা তদন্তাধীন রয়েছে।’

আরও পড়ুন:রাকসু নির্বাচন পেছানোর দাবিতে শিবির প্রার্থীদের দ্বিমত

জানা গেছে, ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আইএক্স-১০৮৬ তে। যে যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি প্রথমবারের মতো বিমানে ভ্রমন করছেন। কেন তিনি এমন করলেন জানতে চাইলে তিনি বলেন, তিনি শৌচাগার ব্যবহার করতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন এটি একই দরজা। তবে, ক্রুরা তাকে জানালে তিনি চুপচাপ ফিরে যান।

এদিকে, ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ককপিটের দরজার জন্য সঠিক পাসকোডও প্রবেশ করিয়েছিলেন। পরে একজন পাইলট হাইজ্যাকের ভয়ে তাকে আটকে দেন। হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে এই বিষয়টি যাচাই করতে পারেনি।

অন্যদিকে, এনডিটিভি জানায়, কেন ওই যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেছিলেন তা এখনও জানা যায়নি। তিনি আরও সাতজনের সাথে বিমানে ছিলেন। বারাণসীতে বিমানটি অবতরণের পর যাত্রীকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কর্মীদের হাতে তুলে দেয়া হয়। সিআইএসএফ জানিয়েছে তারা ওই যাত্রী এবং তার সাথে থাকা আরও সাতজনের লাগেজ পুনরায় পরীক্ষা করেছে।

আরও পড়ুন:চুড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে ৬ রাজনৈতিক দল

লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। ওই ঘটনায় একজন যাত্রীর বোর্ডিং পাসে বিমানে প্রবেশের জন্য স্ট্যাম্প লাগানো হয়েছিল কিন্তু ক্রুরা লক্ষ্য করেছিলেন, ব্যক্তিটি বিমানে ছিলেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০