সিপিএন ডেস্ক:
২৯ নভেম্বর ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

বন্ধ শিল্পকারখানাগুলো খুলে কর্মসংস্থান সৃষ্টি করুন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি ও ব্যাংক ডাকাতি করেছে, তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। তবে লুটপাটকারীদের যে শিল্প-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে যে ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেলেন, তাদের কী হবে? বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কীভাবে আবার চালু করা যায় এবং মানুষগুলোর কর্মসংস্থান কীভাবে করা যায়, সেটা সরকারের দেখা উচিত।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি এই দল। জিয়াউর রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল, তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তিনি একটি পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। একটা ক্লোজ ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচাইতে লক্ষণীয় এবং তখন থেকে বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন।

 

তিনি আরও বলেন, আপনি যদি বিএনপির রেকর্ড দেখেন, অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিতে। বিএনপি সবসময় চায় সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিটা যেন শক্তভাবে দাঁড়ায়।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে, এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার। ব্যবসায়ীদের যদি আমরা বিশ্বাসই না করি তাহলে তারা ব্যবসা করে আমাকে কী দেবে? এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি।

তিনি বলেন, ১৯৭৫ সালে যখন পট পরিবর্তন হল, সে সময় অনেকে ভেবেছিলেন বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশকে টেনে ওপরে তুলেছিলেন। একটি বটমলেস বাস্কেট থেকে সম্ভাবনার জনপদে তৈরি করতে সক্ষম হয়েছেন।

ফখরুল ইসলাম বলেন, আমাদের কৃষকদের প্রচুর উৎপাদনশীলতা আছে। আমরা যদি তাদের ঠিকমতো সাহায্য করতে পারি, তাদের সার, বীজ এবং সেচ যদি ঠিকমতো পৌঁছাতে পারি তাহলে আমরা এই জায়গায় আরও অনেক বেশি অর্জন করতে পারব। আমাদের আরেকটা বিষয়ে খুব বেশি লক্ষ্য করা দরকার, যেটা আমরা ইতোমধ্যে চিন্তা করেছি, স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। আমাদের জনগণের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি শিক্ষাখাতকে ঢেলে সাজানো দরকার। এই বিষয়গুলো আমরা ইতোমধ্যে চিন্তা করেছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০