সিপিএন ডেস্ক:
২৯ নভেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩০ জন

শনি গ্রহের উপগ্রহে বরফের নিচে লুকিয়ে থাকতে পারে সাগর

শনি গ্রহের ছোট উপগ্রহ মিমাস নিয়ে বিজ্ঞানীরা নতুন এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। বরফের মোটা স্তর দেখে উপগ্রহটি মৃত মনে হলেও, গবেষকদের মতে এর ভেতরে বরফের নিচে লুকানো এক সাগর থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস (UC Davis)-এর গবেষকরা এই তথ্য জানিয়েছেন।

গবেষণা বলছে, মিমাসের আচরণ (ঘূর্ণনের সময় হালকা দুলুনি) দেখে ধারণা করা যায়, বরফস্তরের নিচে তরল পানি থাকতে পারে। আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলোর চারপাশে বেশ কিছু বরফঢাকা উপগ্রহ রয়েছে। এদের কিছুতে যেমন শনি গ্রহের এনসেলাডাস—বরফের নিচে সাগর পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন, এসব সাগর ভবিষ্যতে ভিনগ্রহের প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাব্য স্থান হতে পারে।

UC Davis–এর দলটি জানতে চেয়েছে, বরফের নিচে কীভাবে সাগর তৈরি হয়, কীভাবে তা আচরণ করে এবং কোন ক্ষেত্রে পানি ফুটে উঠতে পারে। তারা বলছেন, বড় গ্রহের টান (tidal forces—মাধ্যাকর্ষণজনিত টান) বরফকে কখনও গরম করে গলিয়ে ফেলে, আবার কখনও ঠান্ডা করে আরও মোটা করে তোলে। আগে জানা ছিল, বরফ মোটা হলে তা ভেতর থেকে চাপ সৃষ্টি করে উপগ্রহের পৃষ্ঠকে বদলে দেয়। এবার গবেষকেরা দেখেছেন, বরফ নিচ থেকে গলতে থাকলে ভেতরের সাগর ফুটতে শুরু করতে পারে।

আরও পড়ুন

মিমাস ছোট উপগ্রহ—প্রায় ২৫০ মাইল চওড়া। আকার ছোট হওয়ায় ভেতরের চাপ খুব কম থাকতে পারে। এমন পরিস্থিতিতে বরফের নিচের পানি একসঙ্গে তরল, কঠিন ও বাষ্পে রূপ নিতে পারে (একেই বলে ট্রিপল স্টেট), আর সেখান থেকেই পানি ফুটতে পারে।

এনসেলাডাস বা ইউরেনাসের উপগ্রহ মিরান্ডা–তেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। মিরান্ডায় যেসব পাথুরে উঁচু-নিচু গঠন দেখা যায়, সেগুলো ফুটন্ত সাগরের চাপ থেকেই তৈরি হয়ে থাকতে পারে। তবে বড় বরফঢাকা উপগ্রহে পরিস্থিতি ভিন্ন। সেখানে বরফ পাতলা হলে তা ভেঙে যেতে পারে। ফলে পানি ফুটে ওঠার আগেই বরফের স্তর ভেঙে যায়। তাই বড় উপগ্রহে ফুটন্ত সাগর তৈরি হওয়ার সম্ভাবনা কম।

গবেষক ম্যাক্স রুডলফ বলেন, এসব গবেষণার লক্ষ্য হলো বরফের নিচে লুকানো সাগরসমৃদ্ধ উপগ্রহগুলো কোটি বছরের ব্যবধানে কীভাবে বদলায়, আর বাইরে থেকে সেগুলো দেখতে কেমন হতে পারে—তা বোঝা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০