admin 5
১১ ডিসেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭ জন

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আবেদনকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, বিয়ে ও তালাক সম্পর্কিত প্রতিটি তথ্য সরকারি ডিজিটাল ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে এবং একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডাটাবেজ গড়ে তুলতেই আদালতের এই নির্দেশনা। এর ফলে তথ্য গোপন, একাধিক বিবাহ লুকানো, গোপন বিয়ে, তালাকের সত্যতা প্রমাণের জটিলতাসহ বহু সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিবন্ধন চালু হলে নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা এবং সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’

এর আগে, বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিট দায়ের করেন। পরদিন ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ২০ নভেম্বর, এবং আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল।

রায়ের ফলে এখন দেশের সব বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০