admin 5
১১ ডিসেম্বর ২০২৫, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯ জন

তফসিলের পর যেকোনো দাবিতে সড়কে নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানান।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি দেয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’

আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এরমধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে চড়বে বাংলাদেশ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার অপেক্ষায় এখন পুরো জাতি।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই ভালো আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে আত্মবিশ্বাসী, শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০