সিপিএন ডেস্ক:
১৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৮ জন

জানা গেল হাদিকে হামলাকারীর নাম-পরিচয় !

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ব্যক্তির একটি ছবি প্রকাশ করা হয়। প্রকাশিত ছবিটির সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের হুবহু মিল রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনায় গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার ভোর ৪টা ৭ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কীভাবে ওসমান হাদির ‘ইনার সার্কেলে’ প্রবেশ করেছিল—তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তিনি লেখেন, বিভিন্ন সময়ের ছবিগুলো যে একই ব্যক্তির—তা সাধারণ মানুষের পক্ষে সহজে শনাক্ত করা কঠিন।

তিনি আরও লেখেন, “একটি সাধারণ পরিবারের সন্তান আজ মৃত্যুশয্যায়। মহান আল্লাহর কৃপায় তিনি যেন পূর্ণ শক্তিতে ফিরে আসেন—এই দোয়া করি। অন্তত এই মুহূর্তে তাকে সমালোচনা থেকে বিরত থাকাই মানবিক।”

এর আগে মধ্যরাত ৩টা ৯ মিনিটে দেওয়া আরেক পোস্টে জুলকারনাইন সায়ের প্রশ্ন তোলেন, যারা দাবি করছেন গুলির ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ জড়িত নন—তারা কীভাবে ব্যাখ্যা করবেন রাষ্ট্রপতির পুত্র কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার তোলা ছবিগুলোর বিষয়টি।

এদিকে শনিবার সকাল ৯টা ১৪ মিনিটে দেওয়া সর্বশেষ পোস্টে এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে কারা গুলি করেছে—সে বিষয়ে রহস্য শক্ত প্রমাণের ভিত্তিতে উন্মোচিত হয়েছে এবং বাকি তথ্যও সময়মতো প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ঘটনার পর দেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, নিষিদ্ধ চক্র ও তাদের আশ্রয়দাতারা যদি এ ধরনের সহিংসতা চালাতে সক্ষম হয়, তাহলে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০