সিপিএন ডেস্ক:
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৯ জন

সবজি কাটার ছুরি কীভাবে বাড়িতেই ধার দেবেন?

সবজি কাটতে গিয়ে হঠাৎই বোঝা যায়-ছুরিতে আর আগের মতো ধার নেই। এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই পরিচিত। ধার না থাকলে সবজি বা মাছ কাটতে যেমন সময় বেশি লাগে, তেমনি কাজের আগ্রহও কমে যায়। অনেকেই ভাবেন, ছুরি ধার দিতে হলে বুঝি

আলাদা করে শান পাথর বা বিশেষ মেশিন কিনতেই হবে। কিন্তু বাস্তবে তা নয়। ঘরের মধ্যেই থাকা কিছু সাধারণ জিনিস ব্যবহার করেই সহজে ছুরির ধার অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব। একটু কৌশল জানলেই ঝামেলা ছাড়াই আবার আগের মতো ধারালো করে নিতে পারবেন রান্নাঘরের ছুরি।

১. সিরামিক বাসন
ছুরির ধার ফেরাতে সিরামিকের চায়ের কাপ বা প্লেট খুব সহজেই কাজে লাগানো যায়। প্রায় সব সিরামিক বাসনের নিচের অংশে একটি খসখসে দাগযুক্ত জায়গা থাকে। বাসনটি উল্টে সেই খসখসে অংশের ওপর ছুরির ধার একদিকে টেনে নিন। দুই পাশেই আলাদা করে ৮-১০ বার এমনভাবে টানলে ছুরির ধার অনেকটাই ফিরে আসবে।

২. স্টিলের চামচ
ছুরির ধার ফেরাতে স্টিলের চামচ বা স্টিলের রডও ব্যবহার করতে পারেন। একটি মোটা স্টিলের চামচ উল্টা করে শক্ত করে ধরে নিন। এরপর চামচের ধারালো কিনারার সঙ্গে ছুরিটা সামান্য কোণ করে ধীরে ধীরে ঘষুন। খুব সাবধানে এই কাজটি করতে হবে। কয়েকবার ঘষলেই ছুরির ধার কিছুটা ফিরে আসবে। তবে অসাবধান হলে হাত কেটে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সতর্ক থাকা জরুরি।

৩. অ্যালুমিনিয়াম ফয়েল
ছুরির ধার সাময়িকভাবে ফেরাতে অ্যালুমিনিয়াম ফয়েলও কাজে লাগতে পারে। ফয়েল কয়েকবার ভাঁজ করে মোটা করে নিন। এরপর ওই ফয়েলের ওপর ছুরি একদিকে চালান। এতে অল্প সময়ের জন্য হলেও ছুরির ধার কিছুটা বাড়বে

আরও পড়ুন

৪. স্যান্ডপেপার
ছুরির ধার ফেরাতে স্যান্ডপেপারও কাজে লাগানো যেতে পারে। বাড়িতে যদি পুরোনো স্যান্ডপেপার থাকে, তবে সেটি সমতল জায়গায় বিছিয়ে নিন। এরপর ছুরির ধার একদিকে টেনে ঘষুন। প্রথমে মোটা গ্রিটের স্যান্ডপেপার ব্যবহার করুন, তারপর পাতলা গ্রিটে ঘষলে ছুরির ধার আরও ভালোভাবে ফিরে আসবে।

৫. পাথর
ছুরির ধার ফেরানোর আরেকটি সহজ উপায় হলো পাথর ব্যবহার করা। বারান্দা বা ছাদের কোনো পরিষ্কার পাথর সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর ছুরির ধার একদিকে রেখে ধীরে ধীরে ঘষুন। এতে ছুরির ধার কিছুটা হলেও বাড়বে। তবে এই কাজটি করার সময় বিশেষভাবে সাবধান থাকবেন, যেন ছুরি হাতে না লাগে।

সর্তকতা
ছুরি ধার দেওয়ার সময় সব সময় এক দিকেই টান দিন। বেশি জোরে চাপ দেওয়া থেকে বিরত থাকুন। ধীরে ও নিয়ন্ত্রিতভাবে কাজ করুন এবং নিজের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং ছুরির ধারও ঠিকভাবে ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০