লাইফস্টাইল ডেস্ক
১৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩১ জন

ফর্সা হওয়ার নেশা কেড়ে নিচ্ছে ত্বকের সৌন্দর্য

ফর্সা হওয়ার নেশা কেড়ে নিচ্ছে ত্বকের সৌন্দর্য
ছবিঃ সংগৃহীত

ফর্সা ত্বকের আশায় অনেকেই নিয়মিত রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন। কিন্তু সাময়িক উজ্জ্বলতার পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্রিম ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট করে শরীরে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়যন…

দিনে কতটা আম খাওয়া নিরাপদ

বাজারে প্রচলিত বেশিরভাগ ফর্সাকারী ক্রিমে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা ত্বকের মেলানিন তৈরির প্রক্রিয়া কমিয়ে দেয়। মেলানিনই মূলত ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এই উৎপাদন কমে গেলে ত্বক সাময়িকভাবে উজ্জ্বল দেখালেও ভেতরে ভেতরে ক্ষতি শুরু হয়।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এসব ক্রিম ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, কালচে দাগ, রোদে পোড়া ভাব ও অস্বাভাবিক সংবেদনশীলতা দেখা দিতে পারে। এমনকি ত্বকের স্বাভাবিক রংও নষ্ট হয়ে যেতে পারে।

শুধু ত্বক নয়, চোখ ও স্নায়ুতন্ত্রেও এর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের দাবি, কিছু উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধা তৈরি করে। এতে চোখে ঝাপসা দেখা, আলোতে অস্বস্তি, অতিরিক্ত ক্লান্তি কিংবা স্নায়ুর সমস্যার ঝুঁকিও বাড়ে।

এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়া, প্রদাহ বাড়া এবং গুরুতর রোগের আশঙ্কাও তৈরি হয়। কিছু ক্রিমে ক্ষতিকর ভারী ধাতুও পাওয়া গেছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

করোনার চেয়েও ভয়ংকর হান্টা ভাইরাস

বিশেষজ্ঞরা বলছেন, ফর্সা হওয়ার চেয়ে ত্বক সুস্থ রাখা বেশি জরুরি। তাই না বুঝে যেকোনো ক্রিম ব্যবহার না করে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০