ময়মনসিংহ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৬ জন

গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাওয়ে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত। ছবিঃ সিপিএন

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

লাইনের এই কাটা অংশ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। একপর্যায়ে ট্রেনের বগিগুলো লাইন থেকে ছিটকে গিয়ে বিকট শব্দ করে থেমে যায়।

যাত্রীদের মতে, ট্রেনটির গতি খুব বেশি না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে যে, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় এই রুটের সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

ময়মনসিংহের গফরগাওয়ে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে, যা সকাল ৯টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং বগিগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এর ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের ২০ মিটার অংশ সুপরিকল্পিতভাবে কেটে ফেলার বিষয়টি খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে একে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের সংস্কার কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে রেললাইনটি পুনরায় চলাচলের উপযোগী করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০