জামালপুর প্রতিনিধি
৩ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭২ জন

জামালপুরে প্রথম দিনের বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বাতিল

ছবিঃ সিপিএন

জামালপুরের তিন টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে ১২ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,’জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বৈধ হয়েছে-বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।
বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছার, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

বাতিল প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন,’তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০