
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলো কী হারে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে, তার একটি দেশভিত্তিক তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই তালিকায় দেখা গেছে, দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন