সিপিএন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৫ জন

এনায়েতপুর পাক দরবার শরীফে ১১১তম ওরছ শরীফ শুরু হচ্ছে আগামীকাল

এনায়েতপুর পাক দরবার শরীফে ১১১তম ওরছ শরীফ শুরু হচ্ছে আগামীকাল। ছবিঃ সিপিএন

আগামীকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) থেকে সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফে শুরু হতে যাচ্ছে ১১১তম পবিত্র ওরছ শরীফ। খাজাবাবা শাহ্ এনায়েতপুরী (রহ:)-এর স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে বরাবরের মতো এবারও দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও আশেকান সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

ওরছ শরীফ উপলক্ষে এনায়েতপুর শরীফ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করে অপূর্ব সাজে সজ্জিত করা হয়েছে। এলাকাবাসীর ঘরে ঘরে উৎসবের আমেজ। যমুনা নদীর তীরবর্তী এই পুণ্যভূমিতে আগতদের জিকির-আসকার ও ইবাদত-বন্দেগির জন্য প্যান্ডেল, ওজুখানা এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।

তিন দিনের কর্মসূচি:
আগামীকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) লক্ষ লক্ষ মুসল্লির জমায়েতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমআ’র নামাজ এবং বাদ জুমআ লাল রংয়ের কাপড়ে আল্লাহু আকবার খচিত পবিত্র ঝান্ডা মুবারক উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে ঐতিহাসিক ১১১তম পরম পবিত্র ওরছ শরীফ। কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকির-আসকারের মধ্যদিয়ে ওরছ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।
১৭ জানুয়ারি (শনিবার): দিন-রাত ব্যাপী দেশবরেণ্য আলেম ওলামা ও পীর-মাশায়েখগণের ওয়াজ-নসিহত ও আধ্যাত্মিক আলোচনা চলবে।
১৮ জানুয়ারি (রবিবার): সকালে বিশ্ব মানবতার কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে ওরছের সমাপ্তি হবে।

ওরছ শরীফ নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং কঠোর নজরদারির মাধ্যমে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনায়েতপুর দরবার শরীফ কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০