সিপি নিউজ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৯ জন

দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, দেয়া হবে ছাদখোলা বাসে সংবর্ধনা

ছবি: সংগৃহিত

থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে আজ দেশে ফিরছে বাংলাদেশের নারী ফুটসাল দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় অধিনায়ক সাবিনা খাতুনদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে। সেখানে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিবসহ অন্যান্য অতিথিরা। সংবর্ধনা শেষে জলসিড়িতে নৈশভোজে অংশ নেবেন খেলোয়াড়রা। এরপর রাত কাটানোর জন্য তাদের গুলশানের একটি হোটেলে নেওয়া হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ভুটান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০