স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

গোল্ডেন বুট সমীকরণে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?

গোল্ডেন বুট সমীকরণে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়। একই সঙ্গে নির্ধারণ করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিককেও। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুরস্কারটি জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ফরাসি ফরোয়ার্ড, আর মেসি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

এ অবস্থায় স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি জোড়া গোল ও করেন, তবু গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ গোল সংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে। তাই এমবাপ্পেকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে শুধু গোল সংখ্যা সমান করাই নয়, প্রয়োজন হবে টাইব্রেকারের হিসাবেও এগিয়ে থাকা।

প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট সংখ্যা। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই সমান চারটি করে অ্যাসিস্ট করেছেন। তাছাড়া মেসি যদি ফাইনালে ২ গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হবে।

সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকা মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াই তাই শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে।

মেসির গোল্ডেন বুট জয়ের সমীকরণ:

১. স্পেনের বিপক্ষে ফাইনালে তিন গোল করতে হবে।

অথবা

২. দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০