সিপি নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৫ জন

ফেসবুক-টিকটকে নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দায়িত্ব পালনের সময় ফেসবুক, ইউটিউব, টিকটকসহ কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছবি, ভিডিও, অস্ত্র বা সরঞ্জামের দৃশ্য শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে সব আনসার সদস্যকে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা মহানগর আনসারের প্রস্তুতিমূলক সমাবেশে এসব নির্দেশনা দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সমাবেশে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য অংশ নেন।

মহাপরিচালক তার বক্তব্যে নির্বাচনি দায়িত্ব পালনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জানান, ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপস’ ও সমন্বিত সিকিউরিটি রেসপন্স সিস্টেমসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাপনা পরিচালিত হবে। তার মতে, সনাতন পদ্ধতি পেছনে ফেলে বাহিনী এখন পুরোপুরি ডিজিটাল কাঠামোর আওতায় এসেছে, যেখানে দায়িত্ব বণ্টন, মনিটরিং ও সদস্যদের সুযোগ-সুবিধা স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে নিশ্চিত করা হচ্ছে।

আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা কেবল একটি বাহিনীর অংশ নন—বরং জাতীয় পতাকার মর্যাদা রক্ষাকারী এবং সাধারণ ভোটারের আস্থার প্রতীক। কোনো রাজনৈতিক পক্ষের হয়ে নয়, বরং রাষ্ট্র ও জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি সন্ত্রাসী চাপ বা হুমকিতে ভীত না হয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলেও ভোটকেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেন।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। অনিয়ম বা অপতৎপরতা প্রতিরোধে বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত ও সতর্ক থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্ববিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

মহাপরিচালক জানান, সারাদেশে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ ২৭ হাজার ৭০৩ জন সদস্য মোতায়েন থাকবে ঢাকায়। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০