cpnew
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৩ জন

পূজা উদ্বোধন করতে কোন তারকা কত টাকা নেন?

শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কলকাতার বড় থেকে ছোট ক্লাবগুলোতে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয় বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।

প্রতি বছরই বিভিন্ন ক্লাবগুলিতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে জনগণের ভিড়। কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে প্রতিযোগিতা।

যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অংকও ততটাই ভারী হবে।

কারও পারিশ্রমিক হাজারের ঘরে তো কারও অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় থেকে ছোট পর্দার তারকাদের।

পূজা উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তারকারা? শোনা গেছে, পূজা উদ্বোধনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।

টলি কুইন পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন বাংলাদেশি টাকায় পৌনে ৭ লাখ টাকা। তাঁর থেকে কিছুটা কম পারিশ্রমিক দাবি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তিনি ধার্য করেন সোয়া ৪ লাখ টাকা। এই একই পারিশ্রমিক দেবেরও। অন্য দিকে মিমি চক্রবর্তী পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন সাড়ে ৩ লাখ টাকা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় উদ্বোধনের জন্য প্রায় সোয়া ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পারিশ্রমিক পৌনে ৩ লাখ টাকা। অঙ্কুশ হাজরাও নাকি পূজা উদ্বোধন করেন পৌনে ৩ লাখ টাকায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়ে থাকেন ২ লাখ টাকা। যশ দাশগুপ্তর জন্য প্রায় ২ লাখ টাকা ধরে রাখা যায়।

এ তো গেল বড় পর্দার অঙ্কটা। ছোট পর্দার তারকারা অর্থাৎ ড্রয়িং রুমের সঙ্গীদের আনতে গেলে কতটা বাজেট রাখতে হবে জানেন কি? যে ধারাবাহিকের টিআরপি যত বেশি তাঁর দর ততটাই। পূজার প্রায় তিনমাস আগে থেকে তারকাদের খোঁজ পড়ে ক্লাবে-ক্লাবে। একসঙ্গে প্রায় ৫০ জন ছোট পর্দার তারকাদের উদ্বোধন কিংবা স্টেজ শো ম্যানেজ করেন একজনই।

‘জগদ্ধাত্রী’ অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পুজো উদ্বোধনের ক্ষেত্রে চার্জ করে থাকেন প্রায় ৬৫ হাজার টাকা।

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র চরিত্রাভিনেত্রী সুস্মিতা দে-র পারিশ্রমিক ৬০ হাজারের ঘরে। অন্য দিকে সাহেব ভট্টাচার্য নিয়ে থাকেন প্রায় ১ লাখ টাকা। বর্তমানে বেঙ্গল টপার ‘রাণী ভবানী’, অর্থাৎ অভিনেত্রী রাজনন্দিনী দত্ত-র এ বছরের পারিশ্রমিক প্রায় ১ লাখ টাকা। অন্য দিকে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল নিয়ে থাকেন সোয়া এক লাখ টাকা।

শুভস্মিতা মুখোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নেন ৬০ হাজার। অভিনেত্রী স্বস্তিকা দত্ত-র ক্ষেত্রে অঙ্কটা প্রায় ৭০ হাজার টাকা। পল্লবী শর্মার পারিশ্রমিক ৭০ হাজারের কাছাকাছি। বলে রাখা ভালো এঁদের মধ্যে সকলেই একাধিক পূজা ওপেনিং করে থাকেন। উপরোক্ত পারিশ্রমিকগুলির পরও টাকার অঙ্ক খানিক কমবেশি হয়ে থাকে। তা নির্ভর করে শহর থেকে ক্লাবগুলোর দূরত্বের উপরে। এ বছরের বুকিং মোটামুটি শেষ হয়ে গেলেও পরের বছরের প্রস্তুতি শুরু করে দিতে পারে‍ন এখন থেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০