সিপি নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৯ জন

দুই দশক পর একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, রাষ্ট্রপতি পদে জোর আলোচনা

ছবিঃ সংগৃহিত

প্রায় দুই দশক পর দেশের রাজনীতিতে বড় ধরনের প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জোটসঙ্গীদের আসন যোগ করলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ২১২-এ। আদালতের স্থগিতাদেশাধীন আরও দুটি আসনেও জয়ের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের আসনসংখ্যা আরও বাড়বে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন—এ বিষয়ে আগেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সরকার গঠনে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতি পদ নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা জোরদার হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। নজরুল ইসলাম খান দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও এবারের নির্বাচনে অংশ নেননি। অতীতে তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতার ভিত্তিতে তাকে রাষ্ট্রপতি পদে বিবেচনার আলোচনা রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত ড. মুহাম্মদ ইউনূসের নামও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে বিএনপি ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি পদে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী-এর নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতারা জানান, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হবে। এরপর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়েছিল এবং জোটসহ মোট আসন ছিল ২১৬। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ সময় পর আবারও একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি—এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০