সিপি নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৭ জন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি: স্বস্তির চেয়ে শর্ত বেশি

ছবিঃ সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশের ব্যবসায়িক মহলে। উদ্যোক্তাদের একাংশ মনে করছেন, সীমিত শুল্ক-ছাড়ের বিপরীতে বড় আকারের আমদানি প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বাড়তি চাপ তৈরি করতে পারে।

১ শতাংশ শুল্কছাড়, বিপরীতে বড় আমদানি অঙ্গীকার

চুক্তির আওতায় পাল্টা শুল্ক কমেছে মাত্র ১ শতাংশ। ব্যবসায়ীদের মতে, এই সীমিত ছাড়ের বিপরীতে বাংলাদেশকে বছরে কয়েক বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কৃষিপণ্য, তুলা ও উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিতে হয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

দেশের তৈরি পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক বাজার হওয়ায় বাজারটি ধরে রাখতেই সরকারকে এই সমঝোতায় যেতে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম একাত্তরকে বলেন, প্রতিবেশী ভারত তাদের রেসিপ্রোকাল ট্যারিফ ১৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। একইভাবে শ্রীলঙ্কা ও পাকিস্তানও তুলনামূলক ভালো ফল পেয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সে তুলনায় বাংলাদেশের অর্জন সীমিত।

ছবিঃ সংগৃহিত

‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতির প্রভাব

বিশ্ববাণিজ্যে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র যে ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতি অনুসরণ করছে, তার প্রভাব থেকে উন্নত-অনুন্নত কোনো দেশই পুরোপুরি মুক্ত নয়। বাংলাদেশের ক্ষেত্রেও শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের এই চাপ ছিল উল্লেখযোগ্য। তবে চুক্তি সত্ত্বেও ব্যবসায়ীদের একাংশ পুরোপুরি সন্তুষ্ট নন।

তুলাভিত্তিক পোশাকে সম্ভাবনা, তবে বাস্তবায়নে সময়

চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো—যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপ করা হবে না। আপাতদৃষ্টিতে এটি বড় সুযোগ হিসেবে দেখা হলেও বাস্তবায়নে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের তুলার দাম অন্যান্য উৎসের তুলনায় কিছুটা বেশি হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় মজুদাগার নির্মাণ, কাস্টমস অবকাঠামো প্রস্তুতি ও সরবরাহ শৃঙ্খল (ভ্যালু চেইন) সমন্বয়—এসব বিষয় সমাধান করতে সময় লাগবে।

সিপিডির গবেষণা পরিচালক (অতিরিক্ত) তৌফিকুল ইসলাম খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকের ভ্যালু চেইন কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তার ওপরই রপ্তানি বৃদ্ধির সাফল্য নির্ভর করবে।

ছবিঃ সংগৃহিত

বাড়তি শর্ত ও অশুল্ক বাধা

চুক্তিতে মেধাস্বত্ব আইন কঠোরভাবে প্রয়োগ, অশুল্ক বাধা অপসারণসহ বেশ কিছু শর্ত রয়েছে। এছাড়া বাংলাদেশকে প্রায় আড়াই হাজার পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাপ্রাপ্ত পণ্যের সংখ্যা প্রায় সাত হাজারের কাছাকাছি বলে জানা গেছে।

র‌্যাপিড চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের মতো যদি জাপান বা ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের আমদানি শর্ত আরোপ করে, তাহলে তা ব্যবস্থাপনা করার সক্ষমতা বাংলাদেশের আছে কি না—সেটি ভেবে দেখা জরুরি।

সামনে কোন পথে বাংলাদেশ?

অর্থনীতিবিদদের মতে, স্বল্পমেয়াদে বাজার ধরে রাখা গেলেও দীর্ঘমেয়াদে আমদানি ব্যয়, শর্তপূরণ ও বাণিজ্য ভারসাম্যের বিষয়গুলো কৌশলগতভাবে মোকাবিলা করতে হবে। অন্যথায়, রপ্তানি সুবিধার চেয়ে আমদানি প্রতিশ্রুতির বোঝাই বেশি হয়ে উঠতে পারে।

বাণিজ্য বিশ্লেষকদের পরামর্শ—সরকারের উচিত খাতভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং বিকল্প বাজার সম্প্রসারণে জোর দেওয়া, যাতে ভবিষ্যতে এমন চুক্তিতে দর-কষাকষির অবস্থান আরও শক্তিশালী হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০