
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড ২০২৬–এর প্রথম প্লেয়ার নিলাম–এর জন্য আবেদন করেছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হবে এই আকর্ষণীয় নিলাম, যেখানে প্রায় ১,০০০ খেলোয়াড় ১৮টি দেশ থেকে নিবন্ধন করেছেন।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ রাখা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের জন্য £১,০০,০০০ হিসেবে, আর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য £৭৫,০০০ রাখা হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনের জন্য। বাকি ২১ জনের প্রত্যেকের ভিত্তিমূল্য £৩১,০০০ করে ধার্য করা হয়েছে।
এছাড়া বাংলাদেশের দলগুলো থেকে তালিকাভুক্ত খেলোয়াড়দের মধ্যে আছেন:
মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এবারের আসরটি বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আগ্রহের কারণ হচ্ছে, ২০২১ সালে শুরু হওয়া দ্য হান্ড্রেডে এ পর্যন্ত কোনো বাংলাদেশি খেলোয়াড় অংশ নেওয়া হয়নি। এবার এই নিলামে অংশ নেওয়া অনেকেই সুযোগ পেলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে নাম লেখাতে পারেন।
নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের আগ্রহের ভিত্তিতে ৭৫ থেকে ১০০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা জমা দেবে এবং সেখান থেকে যাদের নাম নিলামে উঠবে তাদের প্রায় ২০০ জনের একটি চূড়ান্ত লংলিস্ট তৈরি হবে।
মন্তব্য করুন