সিপি নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৩ জন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি: নাহিদ ইসলামের

ছবিঃ সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সমালোচনা করে প্রথম অধিবেশনে অভিশংসন প্রস্তাব আনার পাশাপাশি পরবর্তীতে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র–জনতার ওপর সংঘটিত গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এ ঘটনার দায় এড়ানো সম্ভব নয়। তাই তিনি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার পাশাপাশি হত্যাকাণ্ডের দায়ে তাঁর গ্রেপ্তার ও বিচার চেয়েছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি বদলের দাবি ছিল, কিন্তু তখন রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় তা সম্ভব হয়নি। নতুন সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হওয়ায় এখন সেই দাবি বাস্তবায়নের সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে এনসিপি নেতারা বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০