আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩০ জন

ইরান যেভাবে নিয়ন্ত্রণ করছে হরমুজ প্রণালি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি গত প্রায় চার সপ্তাহ ধরে কার্যত অবরুদ্ধ হয়ে থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে চরম অস্থিতিশীলতা দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়া বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সারের একটি বড় অংশও এই পথেই যায়। বর্তমানে ইরানের ক্রমাগত হুমকি ও জাহাজগুলোতে হামলার আশঙ্কায় এই পথে বাণিজ্যিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার কোনো স্পষ্ট সমাধান আপাতত দেখা যাচ্ছে না।

জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ ভাঙতে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তেলের ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনীকে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে সামরিক ও ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে ইরান এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশেষ করে ইরানের সস্তা ড্রোন প্রযুক্তি, সমুদ্র মাইন এবং প্রথাগত যুদ্ধের বাইরে ভিন্নধর্মী রণকৌশল মোকাবিলা করা যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো শক্তির জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এই অবরোধকে ইরান কেবল যুদ্ধের কৌশল হিসেবেই নয়, বরং আয়ের উৎস হিসেবেও ব্যবহার করছে। সম্প্রতি লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত দুটি বড় জাহাজ মোটা অঙ্কের অর্থ দিয়ে এই প্রণালি পার হয়েছে। ইরানি কর্মকর্তারা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে নির্দিষ্ট কিছু ট্যাঙ্কারকে নিরাপদ পারাপারের সুযোগ দেওয়ার বিনিময়ে তারা এই ধরনের মাশুল বা ফি আদায় অব্যাহত রাখবে। ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে একটি জটিল অর্থনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০