সিপিএন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

কোটি টাকা দাবি করে কপিল শর্মাকে হুমকি

গত কয়েক মাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এমনকি তার কানাডার রেস্তোরাঁতেও হামলা হয়েছিল। সালমান খানের ঘনিষ্ঠ হওয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কপিল।

এবার সম্প্রতি তার কাছে এক কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এক যুবক। শনিবার কলকাতা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে সাতটি ফোন আসে। যেখানে তার কাছে ১ কোটি টাকা চাওয়া হয়।

আরো পড়ুন :

 

জানা গেছে, দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপিল শর্মাকে হুমকি দিয়েছিল।

এই হুমকির ফোন পেয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে বিষয়টি জানানো হয়। তারপরই কলকাতা থেকে গ্রেফতার হয় অভিযুক্ত যুব্ক। জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে তাকে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সকালে কানাডায় সদ্য খোলা তার ক্যাপস ক্যাসেতে বন্দুকধারীরা তাণ্ডব চালায়। এলোপাতারি গুলিও চালাতে থাকে তারা। এই ঘটনার দায় স্বীকার করেছেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। কপিল শর্মার শোতে কিছু আপত্তিজনক মন্তব্যের জন্যই এই মামলা হয়েছে বলে জানিয়েছেন হামলাকারী। তবে, সেই আপত্তিকর মন্তব্যটা কী তা খোলাসা করেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০