সিপি নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত

ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত
ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত ছবিঃ সংগৃহিত

ভোলার সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সর্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী নাছিমা বেগম (প্রায় ৩৫-৪০), তিনি প্রবাসী আল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, আল আমিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে কর্মরত থাকায় নাছিমা বেগম তার শিশু সন্তানকে নিয়ে নির্মাণাধীন বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মা-ছেলেকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগম মারা যান।

ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত

শনিবার সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় শিশু আবিরকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০