
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন- জামায়াতে ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও বিপজ্জনক, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না। তাদের অনুসারীরা সরকারের সঙ্গেও একটি সংযোগ রাখবে, বিরোধী দলের সঙ্গেও একটি সংযোগ রাখবে। গুপ্তভাবে সব জায়গায় থাকবে—তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। এ সময় তিনি নেতাকর্মীদের গুপ্তচরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। মাদকের চেয়েও বিপজ্জনক
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। এটি সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শূকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। যারা এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে।
অনলাইন জুয়া বন্ধে জিরো টলারেন্স
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল প্রমুখ।
No tags found for this post.
মন্তব্য করুন