সিপিএন ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “একতরফা চুক্তির যুগ এখন শেষ। আমরা আগেই স্পষ্ট করে বলেছিলাম— প্রতিশ্রুতি রক্ষা করুন, অন্যথায় এর চড়া মূল্য দিতে হবে।” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার দিকে ইঙ্গিত করে ওই পোস্টে গালিবাফ আরও লেখেন, “বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।”

পোস্টটির সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবিও যুক্ত করেন ইরানি স্পিকার। ওই অনুচ্ছেদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সচল রাখার বিষয়টি উল্লেখ রয়েছে। ছবিতে বিশেষভাবে একটি বাক্য হাইলাইট করা ছিল, যেখানে বলা হয়েছে— ‘ইসলামিক রিপাবলিক অব ইরান (প্রণালিটি সচল রাখতে) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভূ-রাজনীতিবিদদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধই সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মূল কারণ।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানি ভূখণ্ডে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তৃতীয়বারের মতো ইরানে হামলা চালাল ওয়াশিংটন। তবে মার্কিন এই আগ্রাসনের জবাবে চুপ করে থাকেনি তেহরানও। মার্কিন হামলার পরপরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

পাল্টাপাল্টি এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে এক চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০