সিপিএন ডেস্ক:
১৫ অক্টোবর ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

গাজা উপত্যকায় আটক প্রায় ১১৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মী

ছবি: সংগৃহীত

ইসরায়েলের গণহত্যার যুদ্ধের সময় গাজা উপত্যকায় আটক প্রায় ১১৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মীকে এখনো বন্দী করে রাখা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মানবাধিকার সংস্থা হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরের শেষের দিকে গ্রেপ্তার হওয়া গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে সাম্প্রতিক মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এর আগে, মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল। ২০ জন ইসরায়েলি বন্দিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এই মুক্তি দেওয়া হচ্ছে।

সেই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আটক করা ১ হাজার ৭০০ জনেরও বেশি নিরপরাধ জনতাকে মুক্তি দেওয়া হয়।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন চিকিৎসাকর্মী রয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের আটক করা গাজার ১১৫ জন চিকিৎসক, নার্স এবং অন্যান্য হাসপাতালের কর্মী এখনো কারারুদ্ধ।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিও চিকিৎসাকর্মীর আটকের নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০