সিপিএন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

বিয়ে করেছেন ‘দঙ্গল’কন্যা জায়রা ওয়াসিম

প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ, চলে আসেন লাইমলাইটে। আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান।

২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা। এরপর বোরখা, হিজাব পরতেন বলে কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। বলিউডের জমকালো জীবন থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।

আরো পড়ুন

এবার বিয়ে করে আবারও আলোচনায় জায়রা ওয়াসিম। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সকলকে চমকে দিয়ে বিয়ে করার কথা জানালেন তিনি। কিন্তু জানাননি পাত্রের পরিচয়, ফলে তৈরি হয়েছে কৌতূহল, আলোচনা।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি ভাগ করে নিয়েছেন জায়রা। সেখানেই তাকে দেখা গেল, বরের সঙ্গে কনেবেশে। পরনে লাল রঙের বিয়ের পোশাক, আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মিরি শাল।

আরেক ছবিতে দেখা যায়, মেহেদি পরা হাতে নিকাহনামায় সই করছেন। ক্যাপশনে লেখা- ‘কবুল হ্যায়।’ আর তা প্রকাশ হতেই তৈরি হয় শুভেচ্ছার জোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০