সিপিএন ডেস্ক:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৬ জন

রাজনীতি প্রসঙ্গে মুখ খুললেন অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই রাজনীতিতে আসেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে সেই রাজনৈতিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর অগণিত ভক্তের মনে এখনও প্রশ্ন, কেন এত দ্রুত রাজনীতি থেকে সরে আসেন অমিতাভ?

সম্প্রতি ‘কেবিসি ১৭’-এর মঞ্চে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, রাজনীতি একটি অত্যন্ত ‘কঠিন কাজ’।

আরো পড়ুন : 

অমিতাভ বলেন, আমি আবেগপ্রবণ হয়েই রাজনীতিতে এসেছিলাম। আমার জন্মস্থান এলাহাবাদ, সেখানকার মানুষ আমাকে খুব ভালবাসতেন। সেই ভালবাসার জোরেই ভোটে দাঁড়িয়ে জিতেছিলাম।

কিন্তু কয়েক দিন রাজনীতিতে থেকে বুঝতে পারেন, এ কাজ সহজ নয়। তিনি জানান, কিছু দিনের মধ্যেই বুঝলাম বিষয়টি ভীষণ জটিল। এখানে এ দিকও দেখতে হবে, ও দিকও দেখতে হবে, নানা কথার উত্তর দিতে হবে, অনেক বিষয় সামলাতে হয়। খুব কঠিন!

তবে রাজনীতিতে স্বল্প দিনের অভিজ্ঞতা থেকেও অনেক শিক্ষা পেয়েছিলেন তিনি। অমিতাভ বলেন, ওই দু’টি বছর আমার কাছে দারুণ মূল্যবান। প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। নতুন প্রার্থীকে তাঁরা সম্মান দেন, সেটা আমি নিজে অনুভব করেছি।

উল্লেখ্য, ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দেন অমিতাভ। সেই বছরেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন তিনি। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়ে তাঁর বিজয় তখন বলিউডেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়েছিল। তবে ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতির অভিযোগে নাম জড়ানো মাত্রই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০