সিপিএন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

পুলিশের বর্বরতার ভিডিও দেখে ট্রাইব্যুনালে সবার চোখ টলমল!

জুলাইয়ে গুলিতে দৃষ্টি হারিয়েছেন ১১ জন, এক চোখ হারিয়েছেন ৪৯৩ জন: ট্রাইব্যুনালে ডা. জাকিয়া

ঘটনা গত বছরের ৫ আগস্ট। কলেজপড়ুয়া একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য। চড়-থাপ্পড়, কিল- ঘুষি মারছে। কেউ কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে। একটু দূর থেকেই দৌড়ে এলো এক পুলিশ সদস্য। কাছে এসেই হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনে দিলেন। গুলির বিকট শব্দ। মাত্র ৩ সেকেন্ডেই মাটিতে লুটিয়ে পড়েন হৃদয়। ছটফট করে হাত-পা নাড়তে থাকেন। দাঁড়াতে চেষ্টা করেন। তবে পারেননি। একটু পরই নিথর হয়ে যায় মাটিতে পড়ে থাকা হৃদয়ের দেহ।

স্রোতের বেগে রক্ত বের হতে থাকে। অল্প সময়ে রাস্তা লাল হয়ে যায়। পরনের কাপড় ভিজে যায়। গুলি করেই পুলিশ সদস্যরা দৌড়ে সরে যায়। কিছুক্ষণ পর আবার তারা হৃদয়ের কাছে ফিরে আসে। এসে নিথর দেহ পা দিয়ে ঠেলে দেখতে থাকে মৃত্যু হয়েছে কিনা। পরে ৪ জন পুলিশ সদস্য মিলে হৃদয়ের গুলিবিদ্ধ মরদেহ হাত-পা ধরে টেনে-হিঁচড়ে দূরে নিয়ে যায়।

আরো পড়ুন

নিহত হৃদয়ের লাশ তার স্বজনদের ফেরত দেয়নি পুলিশ। লাশ কোথায় রাখা হয়েছে-দাফন করা হয়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে, তা এখনো জানতে পারেনি হৃদয়ের পরিবার।

এই হত্যাকাণ্ডের ভিডিও দেখে যে কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে তার নাম আকরাম। গত ৬ সেপ্টেম্বর আকরামকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩/২৫।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কলেজছাত্র হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করেন। ট্রাইব্যুনালের বড় স্ক্রিনে যখন ভিডিওটি প্রদর্শিত হচ্ছিল তখন সবার চোখ টলমল করছিল। নেমে আসে পিনপতন নিরবতা।

এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে জানান, কনস্টেবল আকরাম জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার কথা স্বীকার করেছেন। হৃদয়ের লাশ পুলিশ ওইদিন তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেয়।

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার খুনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০