সিপিএন ডেস্ক:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৬ জন

কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না : সিইসি

**প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

*আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

*প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

আরো পড়ুন : 

 

*সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

*এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

*অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০