ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা,
আল্লাহর প্রিয় হাবিব, সায়্যিদুল মুরসালিন রাসুল (সাঃ) এর ১৫০০তম শুভ আবির্ভাব দিবস ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপন কমিটির আয়োজনে ও স্কলার্স ফোরাম এর সহযোগিতায় মাওলিদ সেলিব্রেশন উৎযাপিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শের শতাধিক খানকা দরবার শরীফের প্রতিনিধি, ভক্ত, আশেক, জাকের, মুরিদান ও ধর্মপ্রান মুসলমানদের সতস্ফুর্ত উপস্থিতিতে এবং সালাতু সালামে মুখরিত ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ময়দান।


ড. আবুল ফাতাহ মোহাম্মদ মুহিউদ্দীন এর সভাপতিত্বে শফিক আল মোজাদ্দেদী এর সঞ্চালনায় মাওলিদ সেলিব্রেশন অনুষ্ঠানে শিক্ষা ও দ্বীনি খেদমতে অবদানের জন্য বিশেষ বিশেষ ব্যাক্তিবর্গকে সম্মাননা প্রদান করা এবং “মদিনা রাষ্ট্র গঠনে নবী করীম (সাঃ) এর রাজনৈতিক দূরদর্শিতা” শীর্ষক রচনা প্রতিয়োগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ল্যাপটব, ট্যাব ও মোবাইল পুরস্কার প্রদান করা হয়।
সম্মিলিত মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকে রাসূল (সাঃ) বিভিন্ন দরবার খানকার মুরিদান, মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, ইসলামিক গবেষক-স্কলারদের দ্বারা অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়খ আরিফুল ইসলাম আশরাফী, শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, আল্লামা মুফতী সৈয়দ অছিয়র রহমান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন অতিফী, সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল আহমাদী উয়েসী রিফায়ী, হাফেজ মাওলানা মোঃ ওয়ালী উল্লাহ আশেকী, মাওলানা মোঃ আশফাক আহমেদ, মাওলানা আ ন ম মাস্উদ হোসাইন আল কাদেরী, মাওলানা মাহবুব উল্লাহ আল কাদেরী, মাওলানা মুফতী শাহ্ মোঃ ছাইফুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মুফতী আবু জাফর মোঃ হেলাল উদ্দীন, মুফতি মাসুদুর রহমান হামিদী, মাওলানা শহীদ উল্লাহ পাঠান আল-মোজাদ্দেদী প্রমুখ।
মন্তব্য করুন