
এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দেশ— শ্রীলঙ্কা ও পাকিস্তান। টস জিতে লঙ্কান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দু’দল।
আরও পড়ুন:
সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান হেরেছে ভারতের কাছে। তাই আজকের ম্যাচ এই দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ ম্যাচে পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানরা ব্যাটিংয়ে নামছে।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলা একাদশ থেকে টপঅর্ডার ব্যাটার কামিল মিশারা ও স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। দুজনের পরিবর্তে স্পিনার মাহেশ থিকশানা ও পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নকে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন