cpnew
২১ অক্টোবর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

কিম বাহিনীর সঙ্গে উত্তেজনা, প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) সিউলে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পারমাণবিক হুমকির মধ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। সোমবার সিউলে শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী-২০২৫। যেখানে প্রেসিডেন্ট লি জে মিয়ুং ঘোষণা দেন, দক্ষিণ কোরিয়া ২০৩০ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিধর দেশ হতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় ‘প্রত্যাশার চেয়েও বেশি বাজেট’ বরাদ্দ দেবে তার সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মনুষ্যবিহীন অস্ত্র উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দিতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন

প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা শিল্পে শীর্ষ চার শক্তির একটি হওয়া সম্ভব। বেসরকারি খাতের প্রযুক্তি এখন বৈশ্বিক মানে পৌঁছেছে, আর সরকার তাদের নেতৃত্বে সর্বোচ্চ সহায়তা দেবে।

এবারের প্রদর্শনীতে চালকবিহীন যুদ্ধযান, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অস্ত্র, হাউইটজার ও আত্মঘাতী ড্রোনসহ নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির কোম্পানিগুলো।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ ১০০ অস্ত্র কোম্পানির তথ্য অনুসারে, ২০২৩ সালের হিসেবে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া দশম স্থানে রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। হাউইটজার থেকে যুদ্ধজাহাজ-সব ক্ষেত্রেই বহু বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সিউল। প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া এখন শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে চায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০