সিপিএন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ

ইসরাইলের রাজধানী তেল আবিবে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

ইসরাইলি চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়, এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন।

আরো পড়ুন :

চিকিৎসকরা জানান, আহত ব্যক্তিকে সচেতন অবস্থায় পাওয়া গেছে এবং তার আঘাত হালকা ধরনের।

লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা ইতোমধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

মাগেন ডেভিড অ্যাডম-এর বরাতে জানা গেছে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলোভ হাসপাতালে নেওয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি ও কারণ স্পষ্ট নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০