CP News Desk
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৫ জন

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ইমাম হাসান–৫-এর সংঘর্ষ

ছবিঃ সংগৃহিত
ছবিঃ সংগৃহিত

ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ দুর্ঘটনার স্বীকার।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে স্থির অবস্থায় থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ লঞ্চটির ধাক্কা লাগে। সংঘর্ষে বিকট শব্দ হলে লঞ্চজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই লঞ্চটি নদীর তীরে ভেড়ানো হয় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। জানা গেছে, লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী ছিলেন। এসময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু যাত্রীকে ইমাম হাসান–২ লঞ্চে পাঠানো হয়, অন্যদের স্পিডবোট ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০