
ইয়াহিয়া খান
সিরাজগঞ্জ প্রতিনীধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে অগ্রণী প্রতিষ্ঠান উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসায় খতমে বুখারী ও পবিত্র কুরআনের হেফজ সমাপনী ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে এক গাম্ভীর্যপূর্ণ দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) দুপুর ২টার দিকে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আল কুরআন ও সহিহ হাদিসের আলোকে দ্বীনি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নাবী, শাইখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম কাসেমী, মাসকুল ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক অন্ধ হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসেন, আলহাজ হযরত মাওলানা আবু দাউদ সাহেব।
ইসলামী আদর্শ ও পর্দাবিহীন সমাজ কখনো সুস্থ ও নৈতিক হতে পারে না। হিজাব শুধু পোশাক নয়, বরং একজন মুসলিম নারীর ঈমান, মর্যাদা ও পরিচয়ের শক্ত ঘোষণা।
বক্তারা বলেন, বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কুরআন-হাদিস শিক্ষায় শিক্ষিত হাফেজা ও আলেমা নারীরাই হবে সমাজ সংস্কারের অগ্রসেনানী। খতমে বুখারী ও হেফজ সম্পন্নকারী ছাত্রীদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা উম্মাহর জন্য গৌরবের বিষয়।
পরিশেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন