চট্টগ্রাম প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

নির্বাচনী পরিবেশ ও নারী নিরাপত্তা নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নগর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউ পর্যবেক্ষক দলে ছিলেন পলিটিক্যাল অ্যানালিস্ট মার্সেল ন্যাগি এবং লিগ্যাল অ্যানালিস্ট এরিনি গোউনারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে তারা গত ডিসেম্বর মাসে বাংলাদেশে আগমন করেন।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম বৈঠকে অংশ নেন।
মহানগর মহিলা জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি ফরিদা খানম, সহকারী সেক্রেটারি আয়েশা পারভিন, সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান এবং উম্মে ফাতেমা।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক দলগুলোর গণসংযোগ কার্যক্রম এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
এ সময় মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে জামায়াতের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহিলা সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের অন্তত আটজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা জামায়াতের নারী নেত্রীদের কাছ থেকে তাদের গণসংযোগ কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। জবাবে নারী নেত্রীরা জানান, তারা ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন এবং জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
এ সময় জামায়াত নেতারা ঋণখেলাপি ব্যক্তিদের প্রার্থী হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০