
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে এক প্রসূতি মা কন্যাসন্তান জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেও পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বেংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে তিনি কেন্দ্রেই একটি কন্যাসন্তান জন্ম দেন।
পরবর্তীতে উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত মা ও নবজাতককে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই চিকিৎসাধীন রয়েছেন।
ভোটের দিনে এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
No tags found for this post.
মন্তব্য করুন